• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:০৮:৫০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় ২০০ জনের মৃত্যু

১৬ আগস্ট ২০২৫ সকাল ০৮:৩০:০৫

পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় ২০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অতিভারী বর্ষণে খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজাউর এবং বাটগ্রামেই সবথেকে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।

বিপর্যস্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী নিয়ে যেতে গিয়ে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। ওই ঘটনায় দুজন পাইলটসহ মোট পাঁচজন মারা গেছেন বলে খাইবার পাখতুনখোয়া বিপর্যয় মোকাবিলা এজেন্সি জানিয়েছে।

আরও পড়ুন

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

অন্যদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভূমিধসে আটজন নিহত হয়েছেন এবং নীলম ও ঝিলম উপত্যকায় প্রায় ৫০০ পর্যটক আটকিয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে এটি উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে উদ্ধার ও ত্রাণকার্যের পর্যালোচনা করতে।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্র জানিয়েছে, খাইবার পাখতুনখোয়াকে বিপর্যস্ত এলাকা'হিসাবে ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন

ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত

সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬