• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৫৮:৫৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ইরাকে শপিংমলে আগুন, নিহত বেড়ে ৬১

১৭ জুলাই ২০২৫ দুপুর ০২:৩৭:৪৩

ইরাকে শপিংমলে আগুন, নিহত বেড়ে ৬১

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের একটি শপিংমলে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইরাকের কুত শহরে একটি শপিংমলে রাতভর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬১ জন নিহত হয়েছেন।

ইরাকের একটি শপিংমলে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইরাকের কুত শহরে একটি শপিংমলে রাতভর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬১ জন নিহত হয়েছেন। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। খবর এএফপি, রয়টার্স।

১৭ জুলাই বৃহস্পতিবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয় জানিয়েছে,ওয়াসিত গভর্নরেটের একটি শপিংমলে অগ্নিকাণ্ডের পর ১৪টি পোড়া মৃতদেহ পাওয়া গেছে এবং বেসামরিক প্রতিরক্ষা দল ভবনের ভেতর থেকে ৪৫ জনকে উদ্ধার করেছে।

আরও পড়ুন

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

এর আগে শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা নিহতের একটি তালিকা তৈরি করেছি যাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। কিন্তু একজনের মরদেহ এতটাই খারাপভাবে পুড়ে গেছে যে তাকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কুতের একটি পাঁচতলা ভবনে রাতভর আগুন জ্বলেছে। সেখানে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি বলেছেন, একটি শপিংমল এবং একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। বহু মানুষ সেখানে শপিং করছিলেন এবং রাতের খাবার গ্রহণ করছিলেন। গভর্নর আরও জানান, দমকলকর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন।

আরও পড়ুন

ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত

কী কারণে সেখানে আগুন লেগেছে তা জানা যায়নি। এই ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের ফলাফল ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬