• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১২:৫৬ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে তুলসী গ্যাবার্ডের তথ্য ভুল ছিল: ট্রাম্প

২১ জুন ২০২৫ সকাল ০৮:২৭:৪২

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে তুলসী গ্যাবার্ডের তথ্য ভুল ছিল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে সম্প্রতি জানিয়েছিলেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। তবে সে ধারণা ভুল ছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০ জুন শুক্রবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‌ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে- এমন কোনো প্রমাণ নেই বলে তুলসী গ্যাবার্ড যে কথা বলেছিলেন তা ছিল ভুল।

তুলসী গ্যাবার্ডের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার গোয়েন্দা সম্প্রদায় ভুল ছিল’।

আরও পড়ুন

গণহত্যার রায়: রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত

ইরান-ইসরায়েলের যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল ভালো করছে। আমার মনে হয় আপনারা বলতে পারেন ইরান কম ভালো করছে’।

ট্রাম্প জানান, যদিও তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিকে ‘সমর্থন’ করতে পারেন।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসরায়েল-ইরান সংঘাতে ‘ইউরোপ সাহায্য করতে পারবে না’।

আরও পড়ুন

রোহিঙ্গাদের বাঙালি বলেই দাবি মিয়ানমারের, আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় বিবৃতি

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে অজুহাতে গত ১৩ জুন ভোরে দেশটিতে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এ অভিযানের কোডনাম অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।

ইসরায়েলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরায়েলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ট্র প্রমিজ থ্রি। অষ্টম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। সংঘাতে এখন পর্যন্ত দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৩৩




হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৮