• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:২৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত

৮ মে ২০২৫ বিকাল ০৪:৩৭:০৩

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত

আন্তজার্তিক ডেস্ক: বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বাংলাদেশ ও চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৮ মে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে রাষ্ট্রদূত বলেন, এমন সংকটময় সময়ে চীন সবসময়ই সত‍্যের পক্ষে থাকবে। পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া সমাধান নেই জানিয়ে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারে বলে মনে করে চীন।

চলতি মাসের শেষে শত ব‍্যবসায়ী বিনিয়োগকারীসহ দেশটির বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে আসছেন। রাষ্ট্রদূতের দাবি, এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল আগে বাংলাদেশে আসেনি। এর মাধ্যমে বাণিজ্য আরও প্রসারিত হবে।

স্থিতিশীলতা, উন্নয়ন ও সংস্কারে চীন বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে ইয়াও ওয়েন বলেন, স্থিতিশীলতা ছাড়া অগ্রগতি সম্ভব নয়। সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা পশ্চিমাদের মতো খোলামেলা কথা বলতে চাই না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮