• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৩৬:১৭ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৫:২৩

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরদিনই আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে।

কয়েক দফা কমার পর ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরের লেনদেনে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বিভিন্ন চুক্তির দাম ঊর্ধ্বমুখী ছিল।

ব্রেন্ট অপরিশোধিত তেলের নভেম্বরের ফিউচার প্রতি ব্যারেলে ২২ সেন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অক্টোবরের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে।

শেষ দিনের লেনদেনে এ চুক্তির দাম ২ সেন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই চুক্তির দামও বেড়েছে।

এ চুক্তির দাম ১৩ সেন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৯ ডলারে উঠেছে।

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক আলোচনা নিয়ে বিনিয়োগকারীদের নজর রয়েছে।

তেলের বাজারেও এ বিষয়ে সতর্কভাবে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

তথ্যসূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৫:১১



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৪:৩৪


আজ সিঙ্গেল দিবস
আজ সিঙ্গেল দিবস
২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:৫১