• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৬:০২ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

মণিপুরে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার

২৩ নভেম্বর ২০২৪ সকাল ১০:০১:৫৫

মণিপুরে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার

আন্তর্জাতিক ডেস্ক: জাতিগত সহিংসতা দমনে ভারতের পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যে আরও ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ২২ নভেম্বর শুক্রবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন মণিপুরের প্রধান নিরাপত্তা পরামর্শক কুলদীপ সিং। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মণিপুরে আগে থেকেই ১৯৮ কোম্পানি বা প্রায় ২৫ হাজারের মতো সেনা অবস্থান করছিল। নতুন করে আরও ৯০টি কোম্পানি পাঠানো হবে সেখানে। এই ৯০টি কোম্পানিতে রয়েছে প্রায় ১০ হাজার ৮০০ সেনা।

নিরাপত্তা পরামর্শক কুলদীপ সিং বলেন, ‘কেন্দ্র থেকে নতুন করে ৯০ কোম্পানি সেনা পাচ্ছি। ইতোমধ্যে তাদের একটি বড় অংশ মণিপুরের রাজধানী ইম্ফলে পৌঁছেছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় নজরদারি চালাতে আমরা সেনাদের মোতায়েন করছি।”

আরও পড়ুন

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত

কুলদীপ সিং আরও বলেন, ‘কয়েকদিনের মধ্যে সব এলাকা সেনাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করেছি। এ ছাড়া প্রত্যেক বিভাগে নতুন কর্ডিনেশন সেল এবং যৌথ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। যেগুলো এরই মধ্যে চালু হয়েছে, সেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬