• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ দুপুর ০১:১৬:৩৫ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানের হামলা ঠেকাতে সি-র‍্যাম মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

১৮ মার্চ ২০২৬ সকাল ১০:৫০:৫৮

ইরানের হামলা ঠেকাতে সি-র‍্যাম মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক সি-র‍্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এর মাধ্যমে ড্রোন প্রতিহত করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও গ্রিন জোনে ড্রোন হামলা ঠেকাতে ব্যবহার করা হচ্ছে এই সমরাস্ত্র।

Ad
Ad

সি-র‍্যাম হল ‘নিকটবর্তী লক্ষ্য প্রতিহত করার স্বয়ংক্রিয় ব্যবস্থা’ এর সংক্ষিপ্ত নাম। এটি মূলত অল্প দূরত্বের রকেট, মর্টার বা ছোট আর্টিলারি শেল ধ্বংসের জন্য মার্কিন নৌবাহিনীতে প্রথম কমিশনড হয়েছিল। পরে এর স্থল সংস্করণ তৈরি হয়। আধুনিক যুদ্ধে ড্রোন, রকেট ও কামানের গোলা প্রতিহত করতে এটি বেশ কার্যকর।

Ad

এটির শক্তিশালী রাডার নিখুঁতভাবে লক্ষ্য শনাক্ত করে, এরপর স্বয়ংক্রিয় বন্দুক থেকে ২০ মিলিমিটার বুলেট ছোড়া হয়। প্রতি মিনিটে প্রায় ৪ হাজার ৫শ’ রাউন্ড গুলি ছোঁড়ার ক্ষমতা রয়েছে।

যদিও এই সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে না এবং পাল্লা মাত্র ১-২ কিলোমিটার, বন্দুকের গুলি ব্যবহার হওয়ায় পরিচালনার খরচ কম। ফলে, স্বল্পমূল্যের ড্রোনের সিরিজ হামলা প্রতিহত করতে এটি অত্যন্ত কার্যকর। হামলার সময় সাইরেন বাজিয়ে আশপাশের সবাইকে সতর্কও করা হয়।

মার্কিন দূতাবাস, সামরিক ঘাঁটি ও যুদ্ধক্ষেত্রে অস্থায়ী ক্যাম্পে বিশ্বের বিভিন্ন স্থানে এই সি-র‍্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
১৮ মার্চ ২০২৬ দুপুর ০১:১৪:১৮











Follow Us