• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ রাত ১১:০০:১৫ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

মার্কিন কংগ্রেসে ইতিহাস: সিনেট ও প্রতিনিধি পরিষদে জয়ী অন্তত ৭ মুসলিম আইনপ্রণেতা

৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১৮

মার্কিন কংগ্রেসে ইতিহাস: সিনেট ও প্রতিনিধি পরিষদে জয়ী অন্তত ৭ মুসলিম আইনপ্রণেতা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদ মিলিয়ে অন্তত সাতজন মুসলিম আইনপ্রণেতা বিজয়ী হয়েছেন। গত ৩ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে মার্কিন আইনসভার দুই কক্ষে মুসলিম প্রতিনিধিদের এই জয়কে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।  

পাকিস্তানি ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর ৪ নভেম্বর বুধবারের প্রতিবেদনে জানানো হয়, এবারের মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। রিপাবলিকানদের পরাজিত করে সিনেট ও প্রতিনিধি পরিষদ—দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে ডেমোক্র্যাটরা।  

নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত এসব মুসলিম প্রতিনিধিদের প্রচারণার মূল বিষয়বস্তু ছিল নাগরিক অধিকার রক্ষা, সবার জন্য স্বাস্থ্যসেবা, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানো এবং মানবিক সহায়তা বৃদ্ধি। বিশেষ করে, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও গণহত্যার মধ্যে ইসরায়েলকে নিঃশর্ত মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে তারা কঠোর অবস্থান তুলে ধরেন।

আরও পড়ুন

কমলো স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম: আব্দুল এল-সাঈদ (মিশিগান) ৪২ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল এল-সাঈদ রিপাবলিকান দলের সাবেক প্রতিনিধি মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। অবসরে যাওয়া ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনে তিনি জয়ী হন। নির্বাচনী প্রচারণায় ইসরায়েলকে অস্ত্র সরবরাহের সমালোচনা এবং গাজায় সামরিক অভিযানকে গণহত্যা বলে আখ্যা দেওয়ায় তাকে তীব্র রাজনৈতিক আক্রমণের মুখে পড়তে হয়েছিল।

কংগ্রেসে নিউ জার্সির প্রথম মুসলিম প্রতিনিধি: আদম হামাউয়ি ৫৬ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক মার্কিন সামরিক চিকিৎসক আদম হামাউয়ি নিউ জার্সির ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান প্রার্থী গ্রেগ মেলেকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি নিউ জার্সি থেকে কংগ্রেসে প্রতিনিধিত্ব করা প্রথম মুসলিম সদস্য হলেন। পেশায় প্লাস্টিক সার্জন হামাউয়ি ২০২৪ সালে গাজার ইউরোপীয় হাসপাতালে সেচ্ছাসেবী চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রতিনিধি পরিষদে জয়ী: দারিয়ালিজা আভিলা শেভালে (নিউইয়র্ক) নিউইয়র্ক থেকে প্রতিনিধি পরিষদের আসনে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী ও ডক্টরাল শিক্ষার্থী দারিয়ালিজা আভিলা শেভালে। ইসলাম গ্রহণকারী এই নাগরিক অধিকারবিষয়ক গবেষক ৮৫ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হন। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা ও স্থানীয় জনগণকে সংগঠিত করার বিষয়টি তার প্রচারণায় প্রাধান্য পেয়েছিল।

আরও পড়ুন

পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

পুনর্নির্বাচিত চার মুসলিম আইনপ্রণেতা প্রতিনিধি পরিষদে নিজ নিজ আসনে দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। চারজন মুসলিম আইনপ্রণেতা:

রাশিদা তালিব (মিশিগান): ডেমোক্র্যাট প্রার্থী রাশিদা তালিব মিশিগানের ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। প্রতিনিধি পরিষদের একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান সদস্য হিসেবে তিনি বেসামরিক মানুষের সুরক্ষা ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে সরব রয়েছেন।

ইলহান ওমর (মিনেসোটা): ডেমোক্র্যাট ইলহান ওমর মিনেসোটার ৫ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে পঞ্চমবারের মতো জয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রথম সোমালি-আমেরিকান এই ফেডারেল আইনপ্রণেতা বৈদেশিক অস্ত্র সরবরাহে নজরদারি ও মানবিক সহায়তার ওপর জোর দিয়ে আসছেন।

আরও পড়ুন

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র সরবরাহ রাশিয়ার, ফাঁস নথিতে তথ্য

আন্দ্রে কারসন (ইন্ডিয়ানা): ইন্ডিয়ানাপোলিসের ৭ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে আসন ধরে রেখেছেন ডেমোক্র্যাট আন্দ্রে কারসন। ২০০৮ সাল থেকে দায়িত্বে থাকা কারসন হলেন প্রতিনিধি পরিষদে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রতিনিধিত্ব করা মুসলিম আইনপ্রণেতা।

লতিফা সিমন (ক্যালিফোর্নিয়া): ক্যালিফোর্নিয়ার ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট লতিফা সিমন, যিনি ইসরায়েলকে আক্রমণাত্মক অস্ত্র দেওয়ার বিরুদ্ধে সোচ্চার।

এছাড়া ক্যালিফোর্নিয়ার অপর একটি কংগ্রেশনাল আসনে মুসলিম প্রার্থী আয়েশা ওয়াহাবও ভোট গণনার প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

নির্বাচনে ভরাডুবির জের, ট্রাম্প প্রশাসনে রদবদলের গুঞ্জন

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৪০:০৯




নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:৩৩