• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ সকাল ১০:২৪:১১ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্যে নতুন মোড়

আরব দেশ আমিরাতে সেনা ও আয়রন ডোম মোতায়েন করল ইসরায়েল

২৭ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩৮:৪১

আরব দেশ আমিরাতে সেনা ও আয়রন ডোম মোতায়েন করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েল একটি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য ইসরায়েলি সেনাসদস্যও পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলায় এ ব্যবস্থা মোতায়েন করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়।

Ad
Ad

অ্যাক্সিওসের তথ্যমতে, এটিই প্রথমবারের মতো ইসরায়েল নিজ ভূখণ্ডের বাইরে অন্য কোনো দেশে আয়রন ডোম মোতায়েন করল। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও প্রথম আরব দেশ, যেখানে প্রকাশ্যে ইসরায়েলি সেনা উপস্থিতির তথ্য সামনে এলো।

Ad

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালের আব্রাহাম চুক্তির পর ইসরায়েল-আমিরাত সামরিক ও গোয়েন্দা সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক এই মোতায়েন সেই সহযোগিতার আরও গভীরতর রূপ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় নতুন সমীকরণ তৈরি করতে পারে। একদিকে এটি ইরানবিরোধী প্রতিরক্ষা সমন্বয় জোরদার করবে, অন্যদিকে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কাও তৈরি করছে।

তবে এ বিষয়ে ইরান বা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: অ্যাক্সিওস, জেরুজালেম পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামালপুরে ঝড়ে গাছ পড়ে মা-মেয়েসহ নিহত ৩
জামালপুরে ঝড়ে গাছ পড়ে মা-মেয়েসহ নিহত ৩
২৭ এপ্রিল ২০২৬ সকাল ১০:২৩:৪০




সৌরভের বদলে এবার ‘দাদাগিরি’ করবেন দেব
সৌরভের বদলে এবার ‘দাদাগিরি’ করবেন দেব
২৭ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৮:৫৮







Follow Us