• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা ভাদ্র ১৪৩৩ সকাল ১০:২৪:৪৯ (18-Aug-2026)
  • - ৩৩° সে:

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, ওমানে বোমা হামলার হুমকি

১৮ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫১:০৫

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, ওমানে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী পারমাণবিক চুক্তি করতে রাজি না হওয়ায় ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৭ আগস্ট সোমবার ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ পুরোপুরি বন্ধ করাই যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য।

একই সঙ্গে হরমুজ প্রণালী ইস্যুতে মধ্যস্থতাকারী দেশ ওমানকে নিয়ে মন্তব্য করেছেন তিনি।

ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা যে চুক্তিকে প্রয়োজনীয় মনে করছি, ইরান তা করবে না। তবে যুক্তরাষ্ট্র একটি স্পষ্ট কারণেই সেখানে অবস্থান করছে-ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।’

যুক্তরাষ্ট্র ইরানের সাথে অন্তর্বর্তীকালীন চুক্তির মেয়াদ আর বাড়াবে কি না-এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প স্পষ্ট ভাষায় ‘না’ বলেন।

চলতি বছরের জুনে উভয় পক্ষ সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতায় পৌঁছেছিল, যার নির্ধারিত ৬০ দিনের মেয়াদ সোমবার (১৭ আগস্ট) শেষ হলো। তবে জুলাইয়ের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট চুক্তিটিকে ‘বাতিল’ ঘোষণা করেন এবং তার পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তা ‘স্থগিত’ ঘোষণা করেছিল।

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন, ইরানের উচিত এখনই আত্মসমর্পণের সাদা পতাকা তোলা। এ ছাড়া ফেব্রুয়ারি মাসের শেষে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর থেকে স্থবির হয়ে পড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর চেষ্টা করছে ওমান ও ইরান।

উল্লেখ্য, সংঘাতের আগে বিশ্ববাজারের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালী দিয়েই পরিবাহিত হতো। হরমুজ প্রণালী বিষয়ে ওমানের মধ্যস্থতা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘ওমান যদি কোনো বাধা সৃষ্টি করে, তবে আমরা তাদের ওপর বোমা বর্ষণ করব।’ পরবর্তীতে ওভাল অফিসে এ বিষয়ে আবার জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ওমানের আচরণ ভালো নয়, তবে অন্যসব বিষয়ের মতোই যুক্তরাষ্ট্র একে সহজেই সামলে নিবে।’
বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির তীব্র সংকট ও মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। এতে করে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে নিজ দেশে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে নির্বাচন তার ইরান নীতির ওপর প্রভাব ফেলছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার রাজনৈতিক চিন্তাভাবনার সাথে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্পর্ক নেই।’

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প আরো বলেন, ‘আমাদের এক নম্বর লক্ষ্য-ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, এবং এই লক্ষ্য সর্বদা অপরিবর্তিত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
১৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১