• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:০৭:৪২ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৩:৫৬

বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন
“ফাইল ছবি”

মোহাম্মদ শরীফুজ্জামান, স্পেন থেকে: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও স্পেনের বার্সেলোনায় যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি উদযাপন করেছে সম্মিলিত বাংলাদেশি কমিউনিটি, অনারারি কনস্যুলেট, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, স্পেন-বাংলাদেশি নাগরিক ও প্রবাসী ভাষাভাষীরা।

Ad

২১ ফেব্রুয়ারি শনিবার সকালে বার্সেলোনার প্লাসা পেদ্রোতে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। প্রথমে বাংলাদেশ দূতাবাসের বার্সেলোনায় নিযুক্ত অনারারি কনস্যুলার জেনারেল রামন পেদ্রো শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

Ad
Ad

এরপর Barcelona City Council-এর পক্ষ থেকে চারজন উচ্চপদস্থ কর্মকর্তা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্পেনের মূলধারার রাজনৈতিক দল Spanish Socialist Workers' Party-এর একজন প্রতিনিধি দলীয় পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়া Casa Asia-এর পরিচালক গায়েল ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে সম্মান জানান।

অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের পাশাপাশি বার্সেলোনা ও কাতালোনিয়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরে বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও বহুভাষিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নৌযানে চাঁদাবাজি, মূলহোতাসহ আটক ৩
নৌযানে চাঁদাবাজি, মূলহোতাসহ আটক ৩
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫০:০৪





রমজানে মাথায় টুপি পরা নিয়ে যা বললেন আমির হামজা
রমজানে মাথায় টুপি পরা নিয়ে যা বললেন আমির হামজা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৭:৪৮



দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয়
দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৮:০২


Follow Us