• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৭:৩৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

মার্কিন যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম শার্প হলে বক্তারা

‘সুফিবাদ ইসলামের আধ্যাত্মিক ও অন্তর্দর্শনমূলক দিক উপস্থাপন করে, যার মাধ্যমে মানুষ আল্লাহর সান্নিধ্য লাভ করে’

৩০ নভেম্বর ২০২৫ রাত ১০:০১:১৯

‘সুফিবাদ ইসলামের আধ্যাত্মিক ও অন্তর্দর্শনমূলক দিক উপস্থাপন করে, যার মাধ্যমে মানুষ আল্লাহর সান্নিধ্য লাভ করে’

নিজস্ব প্রতিবেদক: সুফিবাদ ইসলাম ধর্মের আধ্যাত্মিক ও অন্তর্দর্শনমূলক দিককে উপস্থাপন করে। এর মূল লক্ষ্য হলো অন্তরের পরিশোধন, নৈতিক শুদ্ধি, আত্মিক জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা। সুফিবাদ কোনো নতুন সংযোজন নয়; এর শেকড় মূলত ইসলামের প্রথম যুগের আধ্যাত্মিক অন্বেষার মধ্যে নিহিত।

২৯ নভেম্বর শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের কেমব্রিজের বিশ্ব বিখ্যাত বিদ্যাপীঠ এমআইটি (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি) বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম শার্প হলে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় বক্তাগণ এই অভিমত ব্যক্ত করেন।

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের গবেষণা উইং ‘মাইজভাণ্ডারী একাডেম’ আয়োজিত 'Reclaiming Spiritual Authenticity: Challenging the Simplified Portrayals of Sufism' শীর্ষক মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি আওলাদে রাসুল (দ.), আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।

ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ভিজিটিং পোস্টডক্টোরাল স্কলার এম ইমরানুল করিম ইয়াকুবীর সঞ্চালনায় এতে প্রবন্ধ উপস্থাপন করেন ভার্জেনিয়া জর্জ মেসন ইউনিভার্সিটির রিলিজিয়ন ডিপার্টমেন্টের ফেকাল্টি মেম্বার ড. সরোয়ার আলম। প্যানেল আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন ভার্জেনিয়া জর্জ মেসন ইউনিভার্সিটির হিস্ট্রি অ্যান্ড আর্ট ডিপার্টমেন্টের ফেকাল্টি মেম্বার ড. আমিনুর রহমান, ইলিনয় ইউনিভার্সিটির গ্রেজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট সাকলাইন খুরশিদ, টেক্সাস ইউনিভার্সিটির হাসনাত জামিল, হার্ভার্ড ইউনিভার্সিটির টিচিং ফেলো এমডি নাজমুজ জামান সিফাত।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন ইউমাস ইউনিভার্সিটির আসোতোষ নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সভাপতি টিপু চৌধুরী, শিক্ষাবিদ ড. প্রণব বণিক, সাংবাদিক তাপস বড়ুয়া, কমিউনিটি ব্যক্তিত্ব হুমায়ুন মোরশেদ ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বস্টন শাখার নেতৃবৃন্দ। আলোচনায় বক্তাগণ বর্তমান সময়ের আলোচিত চরিত্র ‘জেন জি’র মানস গঠনে সুফিবাদ বিশেষ কার্যকর ভুমিকা রাখতে পারে বলে মত ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) সমাজে বিচার সাম্যের অভাবের কথা তুলে ধরে বলেন— রাষ্ট্রীয় আনুকূল্যে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভুল এড়িয়ে গেলেও প্রান্তিক জনগোষ্ঠীর বেলায় তার উল্টোটা হচ্ছে। এই বিচার সাম্য প্রতিষ্ঠায় সুফিবাদের অবদান অনস্বীকার্য। এই ধরনের ডায়ালগ ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থার সহায়ক বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে এস জেড এইচ এম ট্রাস্টের মানবিক কর্মকাণ্ডের উপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১