• ঢাকা
  • |
  • শনিবার ৬ই ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:০৭:৫৯ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় চৌদ্দগ্রামে দাফন হলো আমিরাতে মাঙ্কি পক্সে মৃত প্রবাসীর মরদেহ

১১ অক্টোবর ২০২৪ সকাল ১১:৫৫:২৮

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় চৌদ্দগ্রামে দাফন হলো আমিরাতে মাঙ্কি পক্সে মৃত প্রবাসীর মরদেহ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেন (৩৮) মরদেহ আজ ১১ অক্টোবর শুক্রবার সকালে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সাথে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম কিবরিয়া টিপুর উপস্থিতিতে মরদেহ দাফন করা হয়।

কামাল হোসেনের পিতা নজির আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে মরদেহ নিয়ে তারা ঢাকা বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ১১ অক্টোবর শুক্রবার সকাল ৮টায় গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের মেসতলায় মৃত কামাল হোসেনের মরদেহ দাফন করা হয়।

মৃত কামাল হোসেনের পরিবার এবং স্থানীয় মুন্সিরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, কামাল হোসেনের ২ মেয়ে এবং এক স্ত্রী রয়েছে। ৬ থেকে ৭ বছর আগে জীবিকার তাগিদে কামাল হোসেন আরব আমিরাতে যান। গত ৩০ সেপ্টেম্বর ভাইরাস রোগ মাংকি পক্সে আক্রান্ত হয় কামাল হোসেন আরব আমিরাতে মারা যান।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ জানান, সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের মরদেহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৩৩


শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫২