• ঢাকা
  • |
  • বুধবার ১১ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২৩:৪৪ (26-Aug-2026)
  • - ৩৩° সে:

সৌদি আরবে মাটিচাপায় ২ সিলেটি যুবক নিহত

১৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:১০:৫৫

সৌদি আরবে মাটিচাপায় ২ সিলেটি যুবক নিহত

সিলেট প্রতিনিধি: সৌদি আরবে বহুতল ভবন নির্মাণের জন্য পাহাড় কেটে কাজ করার সময় মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন নাছির উদ্দীন ও তেরা মিয়া নামে দুই বাংলাদেশী প্রবাসী। আহত হয়েছেন নুরুল ও রাজিব মিয়া নামে আরও দুই প্রবাসী।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের রিয়াদে বলিবার্ড আলবাওনি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে নাছির উদ্দীন ও কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর ছেলে তেরা মিয়া।

আহত আরও দুই বাংলাদেশী প্রবাসী হলেন, গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের নুরুল আমিন ও কোম্পানিগঞ্জের দলইর গাঁও গ্রামের রাজিব মিয়া।

নিহত নাছির উদ্দীনের পিতা ফরিদ উদ্দিন ও সুন্দাউরা গ্রামের বিলাল উদ্দীন জানান, সৌদি আরব রিয়াদে বলিবার্ড আলবাওনি এলাকায় কাজ করতে গিয়ে মাটিচাপা পড়ে নাছির উদ্দীন ও তেরা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আহত নুরুল আমিন ও রাজিব মিয়া বর্তমানে চিকিৎসাধীন আছে।

তারা তাদের ছেলের মরদেহ দেশে আনার জন্য সকল প্রবাসী সংগঠনের প্রতি সহযোগিতার উদাত্ত আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৫:২১



রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৬:২৪