• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৪১:৪৬ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

সাহরি-ইফতারে পান্তাভাতই ভরসা বিধবা আয়েশা বেগমের

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৪:৫৫

সাহরি-ইফতারে পান্তাভাতই ভরসা বিধবা আয়েশা বেগমের

নোয়াখালী প্রতিনিধি: অভাব-অনটনের তীব্রতায় কখনো শুধু পানি খেয়ে, কখনো পান্তাভাতেই সাহরি ও ইফতার সারতে হচ্ছে বিধবা আয়েশা বেগম ও তার তিন সন্তানকে। এমনকি পচে যাওয়া ভাতও বাধ্য হয়ে সন্তানের মুখে তুলে দিচ্ছেন তিনি।

সম্প্রতি সরেজমিনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর নোমান গ্রামে গিয়ে দেখা যায়, ধূলোমাখা বেড়িবাঁধ পেরিয়ে একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন আয়েশা বেগম। বিদ্যুৎবিহীন ঘরে কুপি জ্বালিয়ে ছোট চৌকিতে বসে পড়ালেখা করছে তার ছয় বছরের ছেলে মো. সজিব। পাশে নীরবে বসে আছে ছোট দুই সন্তান মো. সৌরভ ও মো. সবুজ। নামাজ শেষে আয়েশা বেগম বসেছেন পান্তাভাত খেতে- যেখান থেকে আসছে স্যাঁতসেঁতে গন্ধ।

Ad
Ad

দুই বছর আগে দুর্ঘটনায় স্বামী আমির হোসেন লেদুকে হারান আয়েশা। তিনি পেশায় লেবার ছিলেন। ট্রাক ও পিকআপে মালামাল বহন করে সংসার চালাতেন। গত বছরের ভয়াবহ বন্যায় কাজ বন্ধ হয়ে গেলে জীবিকার তাগিদে গাছ টানার কাজ শুরু করেন।

Ad

২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আরও চারজন শ্রমিক নিয়ে পিকআপে গাছ উত্তোলনের কাজে যান আমির হোসেন। গাছ পিকআপে তোলার সময় অসাবধানতাবশত বড় একটি গাছের টুকরো তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বামীর মৃত্যুর পর পরিবারের দায়িত্ব নেন আয়েশার দরিদ্র বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু তিনিও গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে মারা যান। এরপর থেকেই আয়েশা ও তার সন্তানদের জীবনে নেমে আসে চরম দুর্দশা।

আয়েশা বেগম বলেন, ‘দুই বছর আগে স্বামী হারাইছি। তিন সন্তান নিয়ে ঝুপড়ি ঘরে থাকি। বৃষ্টিতে ভিজি, রোদে শুকাই। বাবা বেঁচে থাকতে কিছুটা দেখত, কিন্তু এখন আমাদের দেখার কেউ নাই। সন্তানরা ভালো খাবার চায়, কিন্তু সামর্থ্য নাই। অনেক সময় পঁচা ভাত দিয়েই সাহরি-ইফতার করি। বড় ছেলে মাঝে মাঝে আমার সঙ্গে রোজা রাখে।’

নিহতের ভাই মজিবুল হক জানান, ‘আমাদের নিজের অবস্থাও ভালো না। তাই নিয়মিত সহযোগিতা করতে পারি না। বিত্তবানরা এগিয়ে এলে পরিবারটি বাঁচতে পারে।’

মোহাম্মদপুর ইউনিয়নের ভান্ডারী মার্কেটের ব্যবসায়ী মো. সিরাজ উদ্দিন বলেন, ‘আমির হোসেন আমার আড়তে মালামাল ওঠানামার কাজ করত। সে খুব হাসিখুশি মানুষ ছিল। মৃত্যুর সময় তার পকেটে এক টাকাও ছিল না। এলাকাবাসী টাকা তুলে তার দাফনের ব্যবস্থা করে। এখন তার স্ত্রী-সন্তানরা খুব কষ্টে আছে।’

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, ‘বিষয়টি জেনেছি। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এক মাসের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সরকারি অনুদান অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৯:৪৪



ভালোবাসা-টাকা দুটোই আমার লাগবে: ডেইজি শাহ
ভালোবাসা-টাকা দুটোই আমার লাগবে: ডেইজি শাহ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০০:৪৮


যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ
যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৫১


ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইল
ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইল
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪২:৫৫

মতলবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে ভয়াবহ আগুন
মতলবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে ভয়াবহ আগুন
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৬:২০

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী
ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৬:০৩


Follow Us