মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা জোন আওতাধীন এলাকার অর্ধশতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান পিএসসি।


এছাড়াও মাটিরাঙ্গা থিয়েটারে সংগীত শিক্ষা সামগ্রী বিতরণ, মাটিরাঙ্গা পৌরসভার কাঠাল বাগান এলাকায় মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক এলাহী রিজভী ও গুইমারা রিজিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সুমাইয়া আক্তার প্রায় দুই শতাধিক পাহাড়ি বাঙ্গালী নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
এ সময় মাটিরাঙ্গা জোনের এডজুটেন্ট অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফিসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি বাঙ্গালী সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available