স্টাফ রিপোর্টার, বগুড়া: হার্ট ও কিডনি রোগে আক্রন্ত কৃষক মোজাম্মেল হোসেনকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। বিএনপি চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারে প্রধান পৃষ্টপোষক তারেক রহমানের নিদের্শে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা ইদিলপুর ইউনিয়নের চক ভগবানপুর গ্রামে সংগঠনের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমনের সার্বিক নির্দশনায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল হার্ট ও কিডনি রোগে আক্রন্ত কৃষক মোজাম্মেল হোসেন চিকিৎসার খোঁজ-খবর নিয়েছে।

এসময় মোজাম্মলের পরিবারের নিকট চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন আমরা বিএনপি পরিবারের পক্ষে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ।


সহায়তা প্রদানকালে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসার খরচের আবেদন চোখে পড়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তিনি তাৎক্ষণিক আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমনকে মোজাম্মেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে নির্দেশ দেন।
রানী বেগেমের একমাত্র কর্মজীবী ছেলে আরিফও ব্লাড ক্যান্সারে আক্রন্ত হয়ে এক বছর আগে মৃত্যু বরণ করেছে।
তারেক রহমানের আর্থিক সহায়তা পেয়ে কান্না জড়িত কণ্ঠে মোজম্মেলের স্ত্রী রানী বেগম বলেন, আমাদের বিশ্বাস হচ্ছে না তারেক রহমান আমার স্বামীর চিকিৎসার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে। আমি কোন দিন ভাবতেও পরিনি। আবাক হয়ে যাচ্ছি তারেক রহমান ও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছে। মা, বাবা ও ভাই হারানো তারেক রহমানের ভিতরে অনেক কষ্ট আল্লাহ্ তাকে দীর্ঘদিন বাঁচিয়ে থাকুক।
এসময় উপস্থতি ছিলনে আমরা বিএনপি পরিবারের সদস্য শাহাদত হোসনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, সাবকে যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, বগুড়া জেলো ছাত্রদলের সাবকে সহ-সাংগঠনকি সম্পাদক হাদিউল হক জিকো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available