• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৭:১০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

সদরপুরে সুফলভোগী পরিবারের মাঝে ভেড়া, ছাগল ও মুরগী বিতরণ

২৪ মে ২০২৫ দুপুর ০২:০৬:৪০

সদরপুরে সুফলভোগী পরিবারের মাঝে ভেড়া, ছাগল ও মুরগী বিতরণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১২৫ টি সুফলভোগী পরিবারের মাঝে ভেড়া, ছাগল ও মুরগী বিতরণ করা হয়েছে।

২৪ মে শনিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এক অনুষ্ঠানে ৫০টি পরিবারের মাঝে ৩ টি করে ভেড়া, ৫০টি পরিবারের মাঝে ২টি করে ছাগল ও ২৫টি পরিবারের মাঝে ২৫টি করে মুরগী বিতরণ করা হয়। 

এর আগে সুফলভোগীদের খামাড় নির্মাণের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যম সরকারি অনুদান ও গবাদিপশু পালনের জন্য ট্রেনিং প্রদান করা হয়েছে। পরবর্তীতে চরাঞ্চলের আরও ৯৪ টি সুফলভোগী পরিবারের মাঝে গরু বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে আরও ৩ বছর এ প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. সব্যসাচী মজুমদার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ফারহানা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা নিটুল রায় ও মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭