• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৩:১২ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০০:২৬

একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৭ অক্টোবর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জনের প্রাণহানি হয়েছে।

আরও পড়ুন: হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ৩৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৬০, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাহিরে) ৩১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৩, খুলনা বিভাগে ২৩৩, ময়মনসিংহ বিভাগে ৬৭, রাজশাহী বিভাগে ১৭৬, রংপুর বিভাগে ৫৯ ও সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ (১৭ অক্টোবর) পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৬১ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৬, বরিশাল বিভাগে ২৬, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। 

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০০:২৬