• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৩৮:২৫ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

খুলনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

২৩ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮:০৮

খুলনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

খুলনা ব্যুরো: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে খুলনায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর সোমবার সকালে খুলনা সিভিল সার্জন অফিসের উদ্যোগে ‘মানসিক স্বাস্থ্য সর্বজনিন মানবাধিকার’ এই শ্লোগান নিয়ে এ সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে সাড়ে ১০টায় সিভিল সার্জন কার্যলয়ের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে স্কুল হেলথ ক্লিনিকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান।

আরও পড়ুন

সেনবাগে আগুনে পুড়ল বসতঘর, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডব্লিউএইচও’র এনসিডি প্রোগ্রাম অফিসার ডা. মো. আমানত উল্লাহ, খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. এস এম ফরিদুজ্জামান, খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এস এম সহিদুল ইসলাম রাজু, ডব্লিউএইচও’র বিভাগীয় সমন্বয়কারী ডা. মো. আরিফুর রহমান, খুলনা ২৫০ শয্যা হাসপাতালের ডা. কাজী আবু রাশেদ, ডা. মো. নাজমুল কবির, ডা. এস এম মুরাদ হোসনে, খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা ও সিনিয়ার স্বাস্থ্য-শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭



রোববার লক্ষ্মীপূজা
রোববার লক্ষ্মীপূজা
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৫






দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:২৩