ডেস্ক রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। একই সময়ে সারা দেশে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৯ জুলাই বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (১৩১ জন)।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭১, বরিশাল বিভাগে ৬৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬, খুলনা বিভাগে ৪৫, ময়মনসিংহ বিভাগে ৩৭, রাজশাহী বিভাগে ৩০, রংপুর বিভাগে ২৬ ও সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available