• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৫৯:৫১ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

এবার প্রতারণার অভিযোগে মামলার আসামি হলেন লিওনেল মেসি

১৬ এপ্রিল ২০২৬ সকাল ০৮:০৩:৩২

এবার প্রতারণার অভিযোগে মামলার আসামি হলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক: আসন্ন ফিফা বিশ্বকাপের আগে আইনি জটিলতায় পড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছে।

অভিযোগ অনুযায়ী, গত বছর ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে চুক্তি থাকা সত্ত্বেও মেসি মাঠে নামেননি। অথচ চুক্তির শর্ত অনুযায়ী, ইনজুরি না থাকলে তাকে অন্তত ৩০ মিনিট খেলতে হতো।

Ad
Ad

মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তিতে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করে। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে হার্ড রক স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে মেসি এক মিনিটের জন্যও মাঠে নামেননি। তিনি গ্যালারিতে উপস্থিত থেকে খেলা দেখেন।

Ad

ঘটনাটি আরও বিতর্ক তৈরি করে, কারণ পরদিনই মেসি তার ক্লাব ইন্টার মিয়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে অংশ নেন। এতে অভিযোগ ওঠে, তিনি ফিট থাকা সত্ত্বেও প্রীতি ম্যাচে না খেলে চুক্তিভঙ্গ করেছেন।

ভিআইডির দাবি, মেসি না খেলায় টিকিট বিক্রি কমে যায় এবং ম্যাচের ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নিতে হয়। এতে তাদের ১০ লাখ ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এমনকি মেসির পরিবারের জন্য বিশেষ স্যুইট ভাড়া করেও কোনো সুবিধা পাওয়া যায়নি।

এদিকে আইনি জটিলতার মধ্যেও মেসির মাঠের পারফরম্যান্সে ভাটা পড়েনি। ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর তিনি এখন পর্যন্ত ৯৬ ম্যাচে ৮৩টি গোল করেছেন এবং তার নেতৃত্বে দলটি লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড ও এমএলএস কাপ জিতেছে।

সূত্র: ইএসপিএন, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার
দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার
১৬ এপ্রিল ২০২৬ সকাল ০৯:২৬:৫০






রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে বায়ার্ন
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে বায়ার্ন
১৬ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২৩:৫১



Follow Us