• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৩০:৫৬ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

জার্মান ভক্তদের দুঃসংবাদ দিলেন ম্যানুয়েল নয়্যার

১৯ জুন ২০২৬ দুপুর ১২:৫৪:২৪

জার্মান ভক্তদের দুঃসংবাদ দিলেন ম্যানুয়েল নয়্যার

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিশ্চিত করেছেন জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। তিনি জানিয়েছেন, চলমান বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখবেন তিনি।

১৮ জুন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নয়্যার জানান, ২০২৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত ইউরো শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে তিনি আবার দলে ফেরেন। তবে এবার তিনি নিশ্চিত করেছেন, এটিই তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।

তিনি বলেন, ইউরো ২০২৪ এর পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানো তার কাছে সঠিক সিদ্ধান্ত ছিল এবং গত দুই বছরে জাতীয় দলের চাপ তার জন্য কঠিন হয়ে উঠত।

নয়্যার আরও বলেন, ‘আমার কাছে পরিষ্কার, এটিই আমার শেষ টুর্নামেন্ট। দুই বছর পরের ইউরোতে খেলার কোনো পরিকল্পনা আমার নেই।’

৪০ বছর বয়সী এই গোলরক্ষক ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান দলের সদস্য ছিলেন। এবারের বিশ্বকাপ তার ক্যারিয়ারের পঞ্চম আসর, যেখানে তিনি জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে খেলছেন।

ইউরো ২০২৪ এর পর তিনি অবসর নিলেও পরে ক্লাব বায়ার্ন মিউনিখে দারুণ পারফরম্যান্স করে আবার জাতীয় দলে ফেরেন। তার প্রত্যাবর্তনের আগে অলিভার বাউমানকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে ঘোষণা করা হয়েছিল, তবে পরে দায়িত্ব ফিরে পান নয়্যার।

ফিরে আসার পর প্রথম ম্যাচেই জার্মানি ৭-১ গোলে কুরাসাওকে পরাজিত করে। সতীর্থ গোলরক্ষক অলিভার বাউমানের সঙ্গে সম্পর্ক নিয়েও তিনি জানান, দলের ভেতরে কোনো দ্বন্দ্ব নেই এবং তারা একে অপরকে সমর্থন করেন।

নয়্যার জানান, বিদায়ের আবেগে না ভেসে তিনি এখন শুধু সামনে থাকা ম্যাচগুলোতেই মনোযোগ দিতে চান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us