• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩৩:৫৩ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আজ আসছে ভুটান, কাল আসবে ভারত-পাকিস্তান

২ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৫:১৬

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আজ আসছে ভুটান, কাল আসবে ভারত-পাকিস্তান
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। ৫ নভেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। বাংলাদেশের ম্যাচের আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এবারের সাফে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে না পারায় শক্তিশালী দল নেপাল এবার টুর্নামেন্টে খেলতে পারছে না।

আজ থেকে ঢাকায় আসতে শুরু করবে বিদেশি দলগুলো। আজ ভুটানের আসার কথা রয়েছে। আগামীকাল ঢাকায় পৌঁছাবে অন্য দলগুলো।

আরও পড়ুন

অ্যানফিল্ডে দীর্ঘ ১৪ বছরের খরার অবসান, লিভারপুলকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

সাফের বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবার তাদের সিনিয়র দল নিয়ে আসছে না। দ্বিতীয় সারির দল নিয়ে খেলবে তারা। আগেও দ্বিতীয় সারির দল নিয়ে সাফে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে এবার তাদের কাছে গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ। এর আগে উরুগুয়ে, পানামা ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলেছে ভারত। তাই সাফ নিয়ে তারা খুব একটা ভাবছে না। তবে সিনিয়র দলের কয়েকজন ফুটবলার থাকবেন সাফের দলে।

সাফ আয়োজনেও এবার বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। টুর্নামেন্টের স্বত্ব নিয়েছে টিএসএ নামের একটি প্রতিষ্ঠান। তারা সাফের গুরুত্বপূর্ণ কাজগুলো করছে। এবার প্রথমবারের মতো সাফে ব্যবহার করা হবে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রযুক্তি।

সাফ অঞ্চলে ভিএআর পরিচালনার মতো অভিজ্ঞ রেফারি না থাকায় আসিয়ান অঞ্চল থেকে ১২ জন রেফারি আসবেন। তাদের মধ্যে ছয়জন মূল রেফারি এবং ছয়জন সহকারী রেফারি থাকবেন। ভিএআর পরিচালনায় সব ধরনের সহযোগিতা করবে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সবকিছু ঠিকঠাক থাকলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভিএআর পরিচালিত হবে। সাফ চেষ্টা করছে সেমিফাইনাল ও ফাইনালে এ প্রযুক্তি ব্যবহার করতে।

আরও পড়ুন

আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬)

সাফের খেলা চলাকালে দর্শকদের জন্য থাকবে কঠোর নির্দেশনা। গ্যালারিতে কোনোভাবেই ঢিল বা বোতল ছোড়া যাবে না। পানি পান করার পর খালি বোতল মাঠে ছুড়ে ফেললেও বাংলাদেশকে জরিমানা করতে পারে এএফসি। এএফসির প্রতিনিধি মাঠে উপস্থিত থেকে সবকিছু নজরদারি করবেন। দর্শকদের কাছ থেকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য কঠোর নজরদারি থাকবে।

গ্যালারিতে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষা ব্যবহার করলেও দর্শকদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে। দলের ফল পছন্দ না হওয়া কিংবা গোল করতে না পারায় গালমন্দের ঘটনা এএফসির প্রতিনিধির নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হতে পারে।

ধর্মীয় কোনো প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। ধর্মীয় প্ল্যাকার্ডের পাশাপাশি রাজনৈতিক ব্যানারও গ্যালারিতে প্রদর্শন করা নিষিদ্ধ। এ ধরনের কিছু দেখা গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের দাপুটে জয়

সাফে এক দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিনের টিকিটের মূল্য এক হাজার টাকা। এ নিয়ে সমালোচনা হলেও সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টুর্নামেন্টের ব্যয় বেড়েছে।

এদিকে সাফে খেলতে পারছেন না যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রোনান সুলিভান। কলেজের খেলায় চোট পাওয়ায় তার আসা হচ্ছে না। চিকিৎসা পরীক্ষায় তার হাঁটুতে চোট ধরা পড়ে। তাকে আট সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

রোনান সুলিভানের না আসার বিষয়ে সামিত সোম বলেছেন, এটা খুবই খারাপ খবর। রোনান সুলিভান ট্যালেন্ট ফুটবলার। সে আসতে না পারায় অন্যভাবে সমাধান করতে হবে।

আরও পড়ুন

জরিমানার কবলে শ্রীলংকা

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ