• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:২২:৪২ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচের তারিখ ঘোষণা

১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৮:৫৩

আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচের তারিখ ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এই তারকা। ম্যাচটি দেশের হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী ম্যাচ হিসেবে আয়োজন করা হচ্ছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে এই ম্যাচে খেলার আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মেসিও সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানান তিনি। একই সঙ্গে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের সতীর্থ ও তাদের পরিবারকে ম্যাচটিতে আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছেন তাপিয়া।

মেসি গত ৩১ আগস্ট আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। নিজের বিদায়ী বার্তায় তিনি জানান, দীর্ঘ সময় ধরে জাতীয় দলের হয়ে খেলার পর এখন সেই অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। এএফএও তাঁর অবসরের বিষয়টি নিশ্চিত করে।

অক্টোবরের আন্তর্জাতিক সূচিতে আর্জেন্টিনা ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর বুয়েনস আয়ার্সে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তারা। এরপর ৬ অক্টোবর একই শহরের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

৬ অক্টোবরের ম্যাচে মেসির সঙ্গে রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসোকেও রাখার কথা জানিয়েছে এএফএ। স্থানীয় লিগের খেলোয়াড়দের নাম পরে ঘোষণা করা হবে।

এদিকে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে দর্শকসংখ্যা ৫০ শতাংশ কম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপ চলাকালে ঘটে যাওয়া কিছু ঘটনার জেরে ফিফার নিষেধাজ্ঞার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এএফএ।

সূত্র: রয়টার্স, ইএসপিএন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:২১


বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৮:৪৯






এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:০১