• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:২১:৫৪ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

শেষ ২২ মিনিটে তিন গোল, উজবেকিস্তানকে হারিয়ে নকআউটে ডিআর কঙ্গো

২৮ জুন ২০২৬ সকাল ০৯:১৪:৫০

শেষ ২২ মিনিটে তিন গোল, উজবেকিস্তানকে হারিয়ে নকআউটে ডিআর কঙ্গো

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের অন্যতম নাটকীয় প্রত্যাবর্তনের সাক্ষী হলো আটলান্টা স্টেডিয়াম। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও শেষ ২২ মিনিটে তিন গোল করে উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ডিআর কঙ্গো। এই জয়ে ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি।

ম্যাচের ১০তম মিনিটেই ইতিহাস গড়ে উজবেকিস্তান। এলদর শোমুরোদভের দুর্দান্ত গোলে বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের পাশাপাশি প্রথমবারের মতো এগিয়ে যায় মধ্য এশিয়ার দেশটি। প্রথমার্ধে সেই ১-০ ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে ডিআর কঙ্গো। ৬৮তম মিনিটে আবদুকোদির খুসানভের ফাউলে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে নিখুঁত শটে সমতা ফেরান ইয়োয়ান উইসা।

সমতায় ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কঙ্গো। ৭৮তম মিনিটে এলিয়ার তৈরি সুযোগ কাজে লাগিয়ে ফিস্তন মায়েলে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন উইসা।

এই জয়ে গ্রুপ ‘কে’ থেকে কলম্বিয়া ও পর্তুগালের সঙ্গে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।

অন্যদিকে, প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে গোল করা এবং লিড নেওয়ার স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও শেষ পর্যন্ত হৃদয়ভাঙা বিদায় নিতে হয়েছে উজবেকিস্তানকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us