• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০৮:১৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

সাফ অনূর্ধ্ব-২০

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

৩ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৯:২০

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশনে সফলভাবে ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা নিশ্চিত করেছে ফাইনালের টিকিট। শিরোপার লড়াইয়ে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।

৩ এপ্রিল শুক্রবার মালদ্বীপে রাত ৯টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ ও ভারতের লড়াই ১-১ গোলে ড্র হয়েছিল। তবে ফাইনালে ড্রয়ের সুযোগ নেই, নির্ধারিত ৯০ মিনিটেই জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশের।

বাংলাদেশ দলের কোচ মার্ক কক্স ম্যাচের আগে হালকা রসিকতা করে বলেন, তার ৮৬ বছর বয়সী মা তাকে ফোন করে সতর্ক করেছেন যেন মাঠে কোনো দুষ্টুমি করে লাল কার্ড না দেখেন। তিনি বলেন, জীবন মানেই প্রাণবন্ত থাকা।

এরপর প্রতিপক্ষ ভারতকে সমীহ করে কক্স বলেন, ‘আমরা ভারতের মতো একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তারা দারুণ খেলছে, তাদের কোচিং স্টাফও অসাধারণ। তবে আমাদের খেলোয়াড় ও কোচিং স্টাফও সমানভাবে প্রস্তুত। ভারত বড় দল, আমরাও কম নই।’

বাংলাদেশ-ভারত দ্বৈরথের ঐতিহ্য নিয়েও কথা বলেন তিনি। তার মতে, বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো সবসময় বাড়তি উত্তেজনা তৈরি করে, যেখানে জয়ের তাড়না থাকে তীব্র।

খেলোয়াড়দের অনুপ্রেরণা নিয়ে কক্স বলেন, ‘এ ধরনের ম্যাচের জন্য আলাদা করে অনুপ্রেরণার প্রয়োজন হয় না। মালদ্বীপের পরিবেশই যথেষ্ট। এই বয়সে যদি অনুপ্রেরণা না আসে, তাহলে বলার কিছু নেই।’

তিনি আরও জানান, নির্ধারিত সময়েই ম্যাচ জয়ের লক্ষ্য তাদের। ইংল্যান্ডের অতীত অভিজ্ঞতা পেনাল্টিতে সুখকর নয়।

অন্যদিকে দলের অধিনায়ক মিঠু চৌধুরী বলেন, ‘আগের এক ফাইনালে ভারতের কাছে হেরেছিলাম। তাই তাদের বিপক্ষে ম্যাচ মানেই আলাদা এক অনুভূতি কাজ করে। আমরা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মনে করি। ইনশাআল্লাহ, এবার ভালো কিছুই হবে।’

ফাইনাল ম্যাচ ঘিরে ইতোমধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে ফুটবলপ্রেমীদের মধ্যে। এখন দেখার বিষয় বাংলাদেশ টানা দ্বিতীয়বার শিরোপা জিতে দেশে ফিরতে পারে কি না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮

রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩১

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩২





জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:৪৯