• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৫৪:০০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

আদালতের রায়ে পিএসজির পরাজয়, এমবাপে পাচ্ছেন ৬ কোটি ইউরো

১৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৪৯:৩১

আদালতের রায়ে পিএসজির পরাজয়, এমবাপে পাচ্ছেন ৬ কোটি ইউরো

স্পোর্টস ডেস্ক: প্যারিস সাঁ–জারমাঁ (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর সাবেক ক্লাবের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছিলেন কিলিয়ান এমবাপে। দীর্ঘ শুনানি ও যুক্তি-তর্ক শেষে আদালতের রায়ে পরাজিত হয়েছে পিএসজি, আর বিজয়ী হয়েছেন ফরাসি তারকা এমবাপে। রায়ে পিএসজিকে এমবাপেকে ৬ কোটি ইউরো বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

১৬ ডিসেম্বর মঙ্গলবার প্যারিসের একটি লেবার কোর্ট এ রায় ঘোষণা করেন। আদালত জানান, চুক্তির শর্ত অনুযায়ী এমবাপের প্রাপ্য তিন মাসের বেতন, নৈতিকতা বোনাস এবং চুক্তি স্বাক্ষর বোনাস পরিশোধে পিএসজি ব্যর্থ হয়েছে।

২০২৪ সালের জুলাইয়ে এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেন। ২০১৭ সালে মোনাকো ছাড়ার পর পিএসজিতে যোগ দিয়ে টানা সাত মৌসুম ক্লাবটির হয়ে খেলেন তিনি এবং হয়ে ওঠেন দলের অন্যতম প্রধান তারকা। তবে শেষ দিকে দুই পক্ষের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে, বিশেষ করে এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ইচ্ছার কারণে। নানা নাটকীয়তার পর ফ্রি এজেন্ট হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমান বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

আরও পড়ুন

যে কারণে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান

শেষ তিন মাসের বেতন পরিশোধ না করার অভিযোগে আদালতের দ্বারস্থ হন এমবাপে। পরে তিনি দাবি করেন, পিএসজির কাছে তার মোট পাওনা ২৬ কোটি ইউরোরও বেশি।

পাল্টা হিসেবে সম্মানহানির অভিযোগ এনে আদালতে যায় পিএসজিও। ক্লাবটি এমবাপের কাছে ৪৪ কোটি ইউরো ক্ষতিপূরণ দাবি করে। পিএসজির বক্তব্য ছিল, এমবাপে ফ্রি এজেন্ট হিসেবে দল ছাড়ায় তারা ১৮ কোটি ইউরো আয়ের সুযোগ হারিয়েছে। এ কারণে ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল হিলালের দেওয়া ৩০ কোটি ইউরোর প্রস্তাব নাকচ করতে হয়েছিল।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে এমবাপের আইনজীবী ফ্রেদেরিক কাসেরো বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট। সময়মতো বেতন পরিশোধ না হলে এমন রায়ই প্রত্যাশিত।’

আরও পড়ুন

জ্যাকসনের জোড়া জাদুতে ম্যানসিটির শতভাগ জয়ের রথ থামাল অ্যাস্টন ভিলা

তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ এখনো পিএসজির হাতে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬