• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৪০:৫৫ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

২৬ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:১৯

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। তিনি পেয়েছেন ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন।

২৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে সভাপতির ভোটের সংখ্যা জানিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন।

Ad
Ad

এর আগে সকাল ১০টায় শুরু কংগ্রেস শেষে নির্বাচন শুরু হয় দুপুর ২টায়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Ad

১৯৯৮ সাল থেকে ক্রীড়াঙ্গনে নির্বাচনী ব্যবস্থা শুরু হয়। এসএ সুলতান বাফুফের প্রথম নির্বাচিত সভাপতি। কাজী সালাউদ্দিন ছিলেন দ্বিতীয়। এই কিংবদন্তি ফুটবলার ৪ মেয়াদে বাফুফের সভাপতি ছিলেন। এবার নির্বাচনে অংশগ্রহণ করেননি তিনি। তাবিথ বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি। তবে ভোটের হিসেবে তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
১০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৯:১৬





Follow Us