• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:১৮:৪৮ (06-Mar-2026)
  • - ৩৩° সে:

নারী এশিয়ান কাপ

উত্তর কোরিয়ার কাছে ৫ গোলে হার বাংলাদেশের

৬ মার্চ ২০২৬ সকাল ১১:৫৫:২৬

উত্তর কোরিয়ার কাছে ৫ গোলে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫–০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে বিশ্বকাপ বাছাইয়ের আশা প্রায় শেষ হয়ে গেছে কোচ পিটার বাটলারের শিষ্যদের।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০৩ ধাপ এগিয়ে থাকা তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের ১৫ মিনিটে উত্তর কোরিয়া গোল করলেও ভিএআরের সহায়তায় হ্যান্ডবলের সিদ্ধান্ত দিয়ে সেটি বাতিল করেন রেফারি।

Ad
Ad

এরপর ২৬ মিনিটে কোরিয়ার করা আরেকটি গোলও ভিএআরের মাধ্যমে বাতিল করা হয়। কয়েক মিনিট পর আবারও গোল পায় উত্তর কোরিয়া, তবে অফসাইডের কারণে সেটিও গণ্য হয়নি।

Ad

তবে বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় উত্তর কোরিয়া। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরও একটি গোল হজম করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে উত্তর কোরিয়ার আক্রমণ আরও তীব্র হয়। বিরতির পর আরও তিনটি গোল করে তারা ব্যবধান বাড়ায়। শেষ পর্যন্ত ৫–০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর কোরিয়া।

গ্রুপ পর্বে দুই ম্যাচে সাত গোল হজম করা বাংলাদেশ আগামী ৯ মার্চ পার্থে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৬ মার্চ ২০২৬ দুপুর ১২:০২:০৯




Follow Us