• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:২৩:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তালায় ধান খেতে গভীর নলকূপের পাইপ থেকে উঠছে গ্যাস

২৯ জানুয়ারী ২০২৫ সকাল ১০:১১:৫৯

তালায় ধান খেতে গভীর নলকূপের পাইপ থেকে উঠছে গ্যাস

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের একটি খেতে বোরিং করার সময় পাইপ দিয়ে গ্যাস উঠতে থাকে। এ সময় শ্রমিকরা পরীক্ষার জন্য তাতে আগুন ধরিয়ে দেয়। তারপর থেকেই পাইপের মুখে আগুন জ্বলতে শুরু করে।

Ad

স্থানীয়রা জানান, ২৭ জানুয়ারি সোমবার দুপুরে খেশরার কলাগাছি গ্রামের এক কৃষক ধানক্ষেতে সেচ দিতে একটি অগভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। পাঁচটি পাইপ বসানোর পরপরই ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। এ খবর ছড়িয়ে পড়লে অনেকেই ভিড় করেন তা দেখার জন্য।

Ad
Ad

এদিকে খবর পেয়ে তালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।

তালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরদার আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা না আসা পর্যন্ত গ্যাস বের হওয়ার স্থানটি ঘিরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় কাউকে ধূমপান বা আগুন জ্বালাতে নিষেধ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




Follow Us