• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:০০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে বেগুন আবাদে আগ্রহ বাড়ছে চাষিদের

১৬ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৫৮:৪৫

সৈয়দপুরে বেগুন আবাদে আগ্রহ বাড়ছে চাষিদের

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে বেগুন চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। চাষে অল্প খরচ এবং লাভ বেশি হওয়ায় চাষিরা বেগুন আবাদে ঝুঁকছেন বলে জানা গেছে।

উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের কৃষক মো. মমিনুর রহমান জানান, তিনি এবছর ১৫ শতক জমিতে বেগুন আবাদ করেছেন। এতে তার খরচ হয়েছে ৮ হাজার টাকা। প্রথম দফায় বেগুন উত্তোলন করে বিক্রি করেছেন ২ হাজার টাকা। এখনো তিনি বেগুন উত্তোলন করতে পারবেন আরও অন্তত ৭ দফায়।

একই এলাকার কৃষক লিটন মিয়া বেগুন আবাদ করেছেন ১৫ শতক জমিতে। ফলন ভালো হয়েছে, তবে এখনো ফল তোলার সময় হয়নি।

আরও পড়ুন

যে ৬ অভ্যাসে কমতে পারে আপনার ওজন

তারা উভয়েই জানান, বছরে বেগুন চাষ দুইবার করা যায়। শীতকালীন বেগুন চাষ করা হয় শ্রাবণ মাসের মাঝামাঝি সময় হতে আশ্বিন মাস পর্যন্ত। অপরদিকে বর্ষাকালীন চাষ করা হয় চৈত্র মাসে। ওই সময় বীজ বপন এবং চারা রোপণ কাজ চলে।

কামারপুকুর ইউনিয়নের কৃষক ফজলুল হক জানান, বাপ-দাদার আমল থেকে বেগুন চাষ করছেন। এ বছরও জমিতে বেগুন চাষ করেছেন। ইতিমধ্যে বেশ কয়েক দফায় জমি থেকে বেগুন উত্তোলন করে বাজারে বিক্রি করেছেন। চাষ করতে যা ব্যয় হয়েছিল তা উঠে এসেছে। এখনো কয়েক দফা জমি থেকে বেগুন তুলতে পারবেন।

শ্বাসকান্দর গ্রামের কৃষক মোখলেছুর রহমান বলেন, বেগুনের বীজতলা তৈরি করতে হয় বালি, কমপোস্ট ও মাটি সমপরিমাণ মিশিয়ে। সবল চারা পেতে প্রথমে বীজতলায় বীজ বুনতে হয়। চারা গজানোর ৮ থেকে ১০ দিনের মধ্যে তুলে তা রোপণ করতে হয়। রোপণের ৪০ থেকে ৫০ দিনের মধ্যে ফসল তোলা যায়।

আরও পড়ুন

লাল শাপলায় ঢেকে গেছে কুঁড়ি বিলের পানি

দোআঁশ, বেলে দোআঁশ এবং এটেল মাটিতে বেগুন চাষ ভালো হয়। তবে পানি জমে না এমন জমিতে বেগুন চাষ করতে হবে। পানি জমে থাকা জমিতে বেগুন চাষ করলে তা পঁচে গিয়ে নষ্ট হয়ে যায়।

বোতলাগাড়ী ইউনিয়নের বিএস জানান, সৈয়দপুর উপজেলার মধ্যে বেশি বেগুনের আবাদ হয়ে থাকে বোতলাগাড়ী ইউনিয়নে। এ ইউনিয়নে একটি আদর্শ সবজী গ্রাম রয়েছে। এ গ্রামে সকল প্রকার সবজী চাষ হয়ে থাকে।

এ গ্রামের বেগুন চাষি মো. কিবরিয়া জানান, তিনি প্রতি বছর বেগুন আবাদ করেন। এ বছর তিনি ৫৬ শতক জমিতে বেগুন আবাদ করেছেন। এতে তার ব্যয় হয়েছে মোট ৩০ হাজার টাকা। আশা করছেন, ব্যয় বাদে আয় করবেন লাখ টাকা।

আরও পড়ুন

১৮ মাস বয়সেই এশিয়া বুক অব রেকর্ডসে ‘গ্র্যান্ড মাস্টার’ খাগড়াছড়ির শেহেজাদ

ওই গ্রামের আরেক চাষি জাহিদুল ইসলাম জানান, তিনিও এ বছর ৩০ শতক জমিতে বেগুন আবাদ করেছেন। ইতোমধ্যে খরচ বাদে তিনি লাভ করেছেন ৫০ হাজার টাকা।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষন জানান, গত বছরের চেয়ে এ বছর উপজেলায় বেগুনের আবাদ বেশি হয়েছে। আমরা চাষিদের নিয়মিত পরামর্শ দিয়ে থাকি। ফলে রোগ-বালাই থেকে অনেকটা রক্ষা পায় বেগুন চাষ। বাজারে বেগুনের দাম বেশি থাকায় চাষিরা খুশি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০