• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫১:০৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পাচ্ছেন নাটোরের ফজলে রাব্বী

১৯ জুন ২০২৫ সকাল ১১:০৩:৪২

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পাচ্ছেন নাটোরের ফজলে রাব্বী

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫’-পাচ্ছেন নাটোরের ফজলে রাব্বী। বিষয়টি চূড়ান্তভাবে মনোনীত করেছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

১৮ জুন বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক চূড়ান্তভাবে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগরের মো. ফজলে রাব্বীকে মনোনীত করা হয়।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে ২০১১ সাল থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন মো. ফজলে রাব্বী। তিনি উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় জনগণের সহযোগিতায় তার গ্রাম মাধনগরসহ আশপাশের গ্রামগুলোকে পাখি শিকারমুক্ত গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

৩ বছর বয়সে বাবাকে হারানো ফজলে রাব্বী অসুস্থ মাকে নিয়ে অনেক কষ্টে লেখাপড়ার পাশাপাশি কাজ করেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য নিয়ে। তিনি গ্রামে গ্রামে ঘুরে এ কাজে উৎসাহ জাগিয়েছেন এলাকার যুব সমাজের মধ্যে। তাদেরকে নিয়ে গড়ে তুলেন সবুজ বাংলা নামে একটি সামাজিক সংগঠন।

তার স্বপ্ন মাধনগরসহ আশেপাশের গ্রামগুলোকে জীববৈচিত্র্যে ভরপুর আদর্শ গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত করা। তিনি ও তার প্রতিষ্ঠান তাদের লালিত স্বপ্ন বাস্তবায়নে বিভিন্ন গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা (পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ, মাইকিং ইত্যাদি)। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে নিয়মিত আলোচনা ও তাগিদ প্রদান, বন্যপ্রাণী উদ্ধার অভিযান পরিচালনা, বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত সরঞ্জামাদি (জাল, ফাঁদ ইত্যাদি) উদ্ধার, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা রকম কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছারাও বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস সফলতার সাথে পালন করে আসছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মনে করে, এই সম্মাননা দেশের বন্য প্রাণী সংরক্ষণ, গবেষণা ও পরিবেশ শিক্ষায় জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াবে। পাশাপাশি, পরিবেশবান্ধব উদ্যোগকে অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এ কাজে উৎসাহিত করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬