• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ রাত ১০:২০:০১ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

এবার প্রকাশ্যে এলো ইয়াশ রোহান ও তটিনীর ‘কাবিননামা’

৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:০১:০৭

এবার প্রকাশ্যে এলো ইয়াশ রোহান ও তটিনীর ‘কাবিননামা’

বিনোদন ডেস্ক: বাংলা নাটকের এ সময়ের জনপ্রিয় দুই মুখ ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। দুজন জুটি বেঁধে অনেক নাটক করেছেন। দর্শকের ভালোবাসাও জিতেছেন। ব্যক্তিগত জীবনেও তারা সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন উঠেছিল। যদিও গুঞ্জনকে তারা পাত্তা দেননি। বরং পারস্পরিক সম্পর্ককে পেশাদার ও বন্ধুত্ব বলে উল্লেখ করেছেন বিভিন্ন সাক্ষাৎকারে।

এদিকে মাঝে অনেকদিন ইয়াশ-তটিনী একসঙ্গে নাটক করেননি। ফলে দর্শকও তাদের রসায়নের অভাব বোধ করছিল। সে বিরতি ভাঙছে ক্রমশ। এবার অন্তর্জালে এসেছে তাদের নতুন নাটক ‘কাবিননামা’।

৪ সেপ্টেম্বর শুক্রবার ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে নাটকটি।

নিজের গল্প-চিত্রনাট্যে ‘কাবিননামা’ পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে ইয়াশ ও তটিনীর সঙ্গে আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমাল প্রমুখ।

প্রচারের পর থেকে বিপুল সাড়া পাচ্ছে ‘কাবিননামা’। এক দিনের ব্যবধানে নাটকটির ভিউ ছাড়িয়েছে ২৫ লাখ। বোঝাই যাচ্ছে, দর্শক কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন ইয়াশ-তটিনীর যুগলবন্দীর জন্য। নাটকের কমেন্ট বক্সেও মন্তব্য ছাড়িয়েছে দুই হাজার। তাতে অধিকাংশ দর্শকই ইয়াশ-তটিনী জুটির প্রশংসা করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইমরান খানের পাশে দাঁড়ালেন ব্রায়ান লারা
ইমরান খানের পাশে দাঁড়ালেন ব্রায়ান লারা
৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪১:০১