• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৯:৩২ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল

২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:০০:৫১

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য পূর্বে দেওয়া অনুমতি বাতিল করেছেন আদালত।

২৩ জুন মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল রানা বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ঘটনাটির প্রায় ৩০ বছর অতিক্রান্ত হওয়ায় প্রাকৃতিক কারণে মরদেহের দেহাবশেষ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এছাড়া ১৯৯৭ সালের ১৩ জানুয়ারি আদালতের নির্দেশে একবার মরদেহ উত্তোলন করা হলে তা অতিমাত্রায় পচনশীল অবস্থায় পাওয়া গিয়েছিল।

আবেদনে আরও বলা হয়, সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে সালমান শাহর মরদেহ দাফন করা হয়েছে এবং বর্তমানে সেখানেই কবরস্থ রয়েছে। এ অবস্থায় পুনরায় মরদেহ উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়ার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম এবং তথ্য প্রদানকারী নীলা চৌধুরীর আপত্তির বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে মরদেহ উত্তোলনের পূর্ববর্তী আদেশ বাতিল করেন।

এর আগে গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর পরিদর্শক জিয়াউল মোর্শেদ মরদেহ উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। পরে ২৪ মে আদালত আবেদনটি মঞ্জুর করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। ওইদিন রাতেই সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২









Follow Us