বিনোদন ডেস্ক: হলিউড অভিনেতা ম্যাথিউ পেরির কাছে প্রাণঘাতী মাদক সরবরাহের দায়ে কেটামিন কুইন নামে পরিচিত জাসভিন সাংঘা নামের এক নারীকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার কাছ থেকে কেনা মাদক সেবনের ফলেই ‘ফ্রেন্ডস’ তারকার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে জাসভিন সাংঘা তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করেন। এসব অভিযোগের মধ্যে কেটামিন সরবরাহের মাধ্যমে মৃত্যু বা গুরুতর শারীরিক ক্ষতির কারণ হওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।


তদন্তে উঠে আসে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক এই নারীর নর্থ হলিউডের বাসভবনটি ছিল মাদক বিক্রির কেন্দ্র। সেখানে ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের কাছে বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করা হতো।

দীর্ঘদিন মাদকাসক্তির সঙ্গে লড়াই করা পেরিকে ২০২৩ সালের অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে তার নিজ বাসার হট টাবে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তকারীরা নিশ্চিত করেন, তার মৃত্যু কেটামিনের তীব্র প্রভাবে হয়েছে।
কেটামিন একটি ডিসোসিয়েটিভ অ্যানেস্থেটিক, যা সাধারণত চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহারের কথা থাকলেও অপব্যবহারে মারাত্মক ঝুঁকি তৈরি করে।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত পেরির পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এ সময় সাংঘা কান্নায় ভেঙে পড়েন। বিচারক বলেন, তার অপরাধের জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং গ্রেপ্তারের পর তিনি অনুশোচনার স্পষ্ট প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন।
সাজার আগে পেরির সৎমা ডেবি পেরি আদালতের কাছে সাংঘার সর্বোচ্চ শাস্তির আবেদন জানান।
উল্লেখ্য, ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় সিটকম ফ্রেন্ডসে চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন ম্যাথিউ পেরি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available