• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০৬:১৯ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

মোটা হলে নিজেকে কুৎসিত না ভেবে ভাগ্যবান ভাবুন: ফারিয়া শাহরিন

২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:০১

মোটা হলে নিজেকে কুৎসিত না ভেবে ভাগ্যবান ভাবুন: ফারিয়া শাহরিন

বিনোদন ডেস্ক: অভিনেত্রী ফারিয়া শাহরিন শরীরের গড়ন নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি ও সৌন্দর্যের প্রচলিত ধারণা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন। মোটা হওয়াকে কুৎসিত ভাবার বদলে নিজেকে ভাগ্যবান মনে করার বার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে এ অভিনেত্রী লিখেছেন, মোটা হয়েও সবার ভালোবাসা পাওয়া যায়।

ফারিয়া তার পোস্টে লেখেন, “যে সমাজে মোটা মানেই কুৎসিত, সেই সমাজে মোটা হয়ে দেখিয়ে দিয়েছি, মুটকি হয়েও সবার ভালোবাসা পাওয়া যায়।”

এরপর নিজের পছন্দের কথা জানিয়ে তিনি লেখেন, “তালপাতার সেপাই হওয়ার চেয়ে হট কেক খেয়ে হাতি হওয়া আমার কাছে অনেক ভালো বিকল্প।”

আরও পড়ুন

লণ্ঠন হাতে আলোর ছটা ছড়াচ্ছেন অপু বিশ্বাস

শরীরের গড়ন নিয়ে নেতিবাচক ধারণার বিপরীতে নিজের বক্তব্য তুলে ধরে ফারিয়া আরো লেখেন, “মোটা হলে নিজেকে কুৎসিত না ভেবে ভাগ্যবান ভাবুন। কারণ, আপনি খেতে পারেন। আল্লাহ আপনাকে সেই রিজিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ।”

পোস্টের শেষে নিজের বক্তব্যকে একটি ইতিবাচক বার্তায় রূপ দিয়েছেন অভিনেত্রী।

ফারিয়ার এই বক্তব্যে উঠে এসেছে নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসী থাকার বিষয়টি। প্রচলিত সৌন্দর্যের ধারণা মেনে নিজেকে বিচার না করে নিজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার বার্তা দিয়েছেন তিনি।

আরও পড়ুন

নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ জেনিফার লরেন্স

ছোট পর্দার পরিচিত মুখ ফারিয়া শাহরিন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে তার যাত্রা শুরু হয়। বাংলা লিংকের ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ফারিয়া। এর আগে কাজ, ব্যক্তিগত জীবন ও শোবিজের বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে নিজের মতামত প্রকাশ করেছেন তিনি।

এবার শরীরের গড়ন নিয়ে তার এই বক্তব্যের মূল সুর; নিজেকে ছোট করে না দেখা, নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকা এবং জীবনের প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকা।

আরও পড়ুন

বলিউডের চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্তর মৃত্যু

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ