• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৪৫:২৫ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান

২০ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:৪০

বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান

বিনোদন ডেস্ক: হলিউডের কিংবদন্তি তারকাদের সঙ্গে একই তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বিশ্ব চলচ্চিত্রের সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় স্থান পেয়েছেন এই অভিনেতা। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’ প্রকাশিত তালিকায় ৯২তম অবস্থানে রয়েছেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই তালিকায় জায়গা পাওয়া একমাত্র ভারতীয় চলচ্চিত্র তারকা শাহরুখ।

ভ্যারাইটির প্রকাশিত তালিকায় সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছবিটিতে পার্বতীর প্রেমে ব্যর্থ দেবদাস চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন তিনি। সেই চরিত্রের অভিনয়ই আন্তর্জাতিক এই স্বীকৃতিতে বিশেষভাবে বিবেচিত হয়েছে।

তালিকার শীর্ষে রয়েছেন হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরো। দ্বিতীয় স্থানে হামফ্রে বোগার্ট, তৃতীয় স্থানে চার্লি চ্যাপলিন, চতুর্থ স্থানে জ্যাক নিকলসন এবং পঞ্চম স্থানে ক্যাথরিন হেপবার্ন। শাহরুখের পর ৯৩তম অবস্থানে রয়েছেন হোয়াকিন ফিনিক্স।

আরও পড়ুন

বক্স অফিসে ঝড়! দঙ্গল-এর রেকর্ড ভাঙতে কত দূরে রামায়ণ?

এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন শাহরুখ খান। সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায়ও জায়গা হয়েছিল তাঁর। ২০২৩ সালে ‘টাইম’ সাময়িকীর প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়ও অন্তর্ভুক্ত হন তিনি।

টেলিভিশন দিয়ে অভিনয়জীবন শুরু করা শাহরুখ ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। দীর্ঘ অভিনয়জীবনে ৯০টির বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেও নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন এই অভিনেতা।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
২০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:৪৯





বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
২০ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:৪০