বিনোদন ডেস্ক: উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যাচেষ্টার মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
৪ নভেম্বর (বুধবার) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এই পরোয়ানা জারির আদেশ দেন। নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না থাকায় পরীমণির জামিন আবেদন নাকচ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ১৮ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ঢাকার আদালতে পরীমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে একটি নালিশি মামলা করেন।
মামলার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ উল্লেখ করেন, ২০২১ সালের ৮ জুন রাতে পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে তারা অ্যালকোহল পান করেন। রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরীমণি তাকে ডেকে একটি ‘ব্লু লেবেল’ অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে তিনি রাজি না হলে পরীমণি তাকে গালমন্দ করেন। একপর্যায়ে পরীমণি হত্যাচেষ্টার উদ্দেশ্যে একটি গ্লাস ছুড়ে মারেন, যা তার মাথায় ও বুকে লাগে।
মামলাটি তদন্তের দায়িত্ব পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত বছরের এপ্রিলে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনাইদ বোগদাদী জিমের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, তদন্তে জুনাইদের বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরকে মারধর করা এবং পরীমণির ছোড়া মদের গ্লাসে নাসির আঘাত পাওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available