বিনোদন ডেস্ক: মালায়ালাম টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা পি নায়েরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩১ আগস্ট বৃহস্পতিবার বিকালে কেরালার থিরুভানান্থাপুরামের কারামানায় নিজ বাড়িতে অভিনেত্রী অপর্ণা পি নায়েরকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স হয়েছিল ৩১ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
কারামানা পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল থেকে গতকাল রাত ১১টার দিকে অভিনেত্রী অপর্ণার মৃত্যুর খবর জানতে পারে পুলিশ। এদিন সন্ধ্যায় নিজ বাড়িতে অভিনেত্রীর মরদেহটি পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।


দ্য হিন্দু জানিয়েছে, কারামানা থানায় একটি অপমৃত্যুর মামালা দায়ের করেছে পুলিশ। এ অভিনেত্রীর মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। অপর্ণা মৃত্যুকালে স্বামী ও ২ সন্তান রেখে গেছেন।

টিভি সিরিয়ালে অভিনয় করে খ্যাতি কুড়ান অপর্ণা। তার অভিনীত জনপ্রিয় টিভি সিরিয়াল হলো- চন্দনমাঝা, আত্মসাখি, মৈথিলি বীন্দুম ভারুম প্রভৃতি। বড় পর্দায় পা রেখেও নজর কাড়েন অপর্ণা। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— মুথুগাউ, মেঘতীর্থম, কালকি প্রভৃতি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available