• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:০১:০১ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

‘রেড হট’ অবতারে নজর কাড়লেন অভিনেত্রী মিম

২৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:৩৭:০৫

‘রেড হট’ অবতারে নজর কাড়লেন অভিনেত্রী মিম

বিনোদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট আর গ্ল্যামার দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। সামাজিক মাধ্যমে প্রায়ই নতুন নতুন লুকে হাজির হয়ে চমকে দেন এই তারকা। এরই ধারাবাহিকতায় এবার একদমই ক্ল্যাসি ও সাহসী এক লুকে ধরা দিলেন এই তারকা।

২৭ এপ্রিল সোমবার রাতে নিজের সামাজিক মাধ্যমে একঝাঁক নতুন ছবি শেয়ার করেছেন মিম। ছবিগুলোতে তাকে দেখা গেছে উজ্জ্বল লাল রঙের একটি বডিফিটেড স্লিভলেস ড্রেসে।

Ad
Ad

হাঁটু পর্যন্ত ঢাকা এই ড্রেসটির নিচের অংশে ছিল একটি দৃষ্টিনন্দন স্লিট। চোখে কালো সানগ্লাস, কানে সোনালী ইয়ার রিং এবং ড্রেসের সাথে মিলিয়ে লাল লিপস্টিক; সব মিলিয়ে এক গ্ল্যামারাস লুকে ধরা দেন অভিনেত্রী।

Ad

কোনো ছবিতে তাকে দেখা গেছে বিভিন্ন পোজে বসে থাকতে, আবার হেঁটে চলার ফ্যাশন ডিভা লুকও দিয়েছেন মিম। সব মিলিয়ে তার এই ‘রেড হট’ অবতার নেটিজেনদের নজর কেড়েছে মুহূর্তেই।

এই ছবিগুলো মিম প্রকাশ করার সঙ্গেই ইতিবাচক মন্তব্য দেখা গেছে ভক্তদের। বিশেষ করে তার এই ক্ল্যাসি ও মার্জিত লুকের প্রশংসা করেছেন ভক্তরা। একজন মন্তব্য করেছেন, ‘লাল রঙে একেবারে চোখ ধাধিয়ে দিয়েছেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনি বলিউড তারকাদের থেকেও বেশি কিছু।’

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মিম বর্তমানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে ব্যস্ত সময় পার করছেন। কাজের ফাঁকে মিমের এমন ফ্যাশন স্টেটমেন্ট ভক্তদের মুগ্ধ করেই যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৭:৫৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০১:৪৮




স্বর্ণের দামে আবারও পতন
স্বর্ণের দামে আবারও পতন
২৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৬:৩১


Follow Us