• ঢাকা
  • |
  • রবিবার ৯ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৫:৪৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

লারিজানি ছিলেন পারস্য জাতির জন্য সম্পদ: পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

২৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৫:০৭

লারিজানি ছিলেন পারস্য জাতির জন্য সম্পদ: পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি ড. আলি লারিজানির শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে এক বার্তায় বলেছেন, ড. আলি লারিজানির শাহাদাতের চল্লিশতম দিন এমন এক সময়ে এসেছে, যখন তার অনুপস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অনুভূত হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক উভয় অঙ্গনেই শহীদ ড. লারিজানির ব্যক্তিত্ব ছিল সাহস, ধৈর্য ও প্রজ্ঞার এক নির্যাস। তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি কঠিন রাজনৈতিক ও কৌশলগত দায়িত্ব পালনের পাশাপাশি একজন চিন্তাবিদ ও প্রতিশ্রুতিশীল শিক্ষক হিসেবেও পরিচিত ছিলেন।

তিনি সেই বিরল ব্যক্তিত্বদের একজন ছিলেন, যিনি রাজনীতিকে কেবল ক্ষমতার ক্ষেত্র হিসেবে দেখেননি বরং এটিকে নৈতিক দায়িত্ব ও ঐতিহাসিক প্রজ্ঞার একটি ক্ষেত্র হিসেবে বিবেচনা করতেন।

এই বার্তার একটি অংশে বলা হয়েছে: কঠিন মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সাহস এবং চাপের মুখে আত্মসংযম প্রদর্শন ছিল তার বৈশিষ্ট্য। সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময়গুলোতে একজন সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিত্ব হিসেবে তার সাহস স্পষ্টভাবে প্রকাশিত হয়েছিল;  চাপ ও ঝুঁকির মুখে  ধৈর্য তার ব্যক্তিত্বকে আরও সৌন্দর্য মণ্ডিত করেছে। তিনি সবসময় দৃঢ় কিন্তু শান্ত, বিচক্ষণ এবং আবেগমুক্ত পথ বেছে নিতেন।

আরও পড়ুন

ফিলিস্তিনের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু

আরাঘচি এই বার্তায় আরও জোর দিয়ে বলেন: ইরানের জন্য তার উপস্থিতি কেবল একজন প্রশাসক বা কূটনীতিকের উপস্থিতি ছিল না; বরং তিনি ছিলেন দেশের সিদ্ধান্ত গ্রহণের জন্য এক চিন্তাশীল ও আস্থার কেন্দ্রবিন্দু। জটিল মুহূর্তে অনেকেই তার বিশ্লেষণ, প্রজ্ঞা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করতেন। তিনি জাতির জন্য ছিলেন সম্পদ; এমন এক সম্পদের অভাব শুধু একজন ব্যক্তির অনুপস্থিতি নয়; বরং এটি একটি বুদ্ধিবৃত্তিক ও জাতীয় ভিত্তির অনুপস্থিতি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ