বিনোদন ডেস্ক: তরুণ নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে নানা আলোচনা। এর আগে ৪৫ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার তার আরও একটি প্রায় ৫ মিনিটের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে পাভেলের উপস্থিতি দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তা শেয়ার করা হচ্ছে। তবে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা কিংবা এটি কবে, কোথায় ধারণ করা হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর পাভেলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে অশালীন অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে তাকে ভিডিও কলে কথা বলতে দেখা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল জানিয়েছিলেন, ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী। তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
তবে নতুন করে ছড়িয়ে পড়া প্রায় ৫ মিনিটের ভিডিওটি নিয়ে এখন পর্যন্ত পাভেলের নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে রানারআপ নির্বাচিত হয়ে পরিচিতি লাভ করেন সাইদুর রহমান পাভেল।
তারপর দেশে ফিরে স্টেজ শো ও ছোট ছোট বিভিন্ন চরিত্রে অভিনয় শুরু করে নিজেকে আরও সমৃদ্ধ করতে থাকেন। পরবর্তীতে তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটক দিয়ে অভিনয়ে যাত্রা করেন। তবে তার ক্যারিয়ারে উত্থান ঘটে নির্মাতা অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে। এছাড়াও পরবর্তীতে একই নির্মাতার পরিচালনায় ‘ফিমেল’ (১ ও ২), ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ এবং ‘হাউ সুইট’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে প্রশংসা লাভ করেছেন পাভেল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available