• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪৭:৪৫ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমণি

৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪০:০৪

বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমণি
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: বয়কটের ঘোষণা দিয়েও ফেসবুকের ফ্রেন্ডলিস্টে রেখে দেওয়ায় সংশ্লিষ্টদের নিয়ে কটাক্ষ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি।

৮ নভেম্বর রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘এদের এ কেমন বয়কটের ধরন! বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে।’

তবে স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরই সেটি মুছে ফেলেন পরীমণি।

আরও পড়ুন

‘মিস ইউনিভার্স’ বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি

পরীমনি সম্প্রতি আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করেন। তার গায়ে ‘অশালীনভাবে হাত দেয়া হয়েছে’ দাবি করে তিনি ওই মাল্টিমিডিয়ার সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তাকে মেরে ফেলার হুমকিও দেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের চারটি সাংবাদিক সংগঠন। সংগঠনগুলো হলো-মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ), ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ) ও ইয়ুথ জার্নাল।

এদিকে চট্টগ্রামে অনুষ্ঠেয় চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ডের অতিথি তালিকা থেকে পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। সাংবাদিকদের প্রতিবাদ, বয়কট ও প্রতিহতের ঘোষণার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন।

৬ নভেম্বর শুক্রবার পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আয়োজকদের অতিথি নির্বাচন পুনর্বিবেচনার আহ্বান জানান।

আরও পড়ুন

সাংবাদিক হয়রানি-জাতীয় সংগীত অবমাননা জন্য পরীমণিকে আইনি নোটিশ

এর আগে ৫ নভেম্বর বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় পরীমনির বিরুদ্ধে আগে জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। পরে বিচারক ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আদালত থেকে বের হওয়ার সময় পরীমনির ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে উপস্থিত সংবাদকর্মীদের ধাক্কাধাক্কি হয়। এ সময় এক সাংবাদিককে হেনস্তা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনি ও তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে।

আরও পড়ুন

চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা শুরু হয়। সংবাদকর্মীদের সঙ্গে এমন আচরণের সমালোচনা করেন অনেকে। আবার কেউ কেউ ভিড়ের মধ্যে নারীর নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরে পরীমনির পক্ষেও মত দেন।  

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ