• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৩৫:৪৪ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অভিনেত্রী অপু বিশ্বাস?

২৭ আগস্ট ২০২৬ দুপুর ০১:৩০:৫৪

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অভিনেত্রী অপু বিশ্বাস?

বিনোদন ডেস্ক: প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি নেপাল আজ ভালো নেই।

২৬ আগস্ট বুধবার সকালে দেশটির ভোটে কোশি নদীতে আকস্মিক বন্যা বা হড়পা বানে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এতে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ৩৯৩ জন বিদেশি পর্যটকসহ প্রায় ৬০০ জন নিখোঁজ হয়েছেন।

এমন ভয়াবহ দুর্যোগে নেপালে অবস্থান করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। সঙ্গে রয়েছে তার নতুন সিনেমা ‘শিকার’-এর টিম। গত বেশ কিছুদিন ধরে তারা সেখানে শুটিং করছেন।

তবে এই বিপর্যয়ের মুখে পড়তে হয়নি অপু ও তার দলবলকে। খবরটি অভিনেত্রী নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অপু বলেন, “নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন-আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না।”

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অপু বলেন, “সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।”

শুধু অপু বিশ্বাসই নন, বাংলাদেশি সংগীতশিল্পী তাসরিফ খান ও তার ব্যান্ডের সদস্যরাও রয়েছেন নেপালে। তারাও এক ভিডিও বার্তা দিয়ে জানিয়েছেন, নিরাপদ ও সুস্থ-স্বাভাবিক রয়েছেন। সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২১:১২

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৯:১৫




প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
১৭ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৮:৪৬