• ঢাকা
  • |
  • সোমবার ৩রা কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৪:৩৩ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

আবারও বিয়ে করছেন আমির খান

৫ জুলাই ২০২৬ সকাল ১০:৫২:৩৯

আবারও বিয়ে করছেন আমির খান

বিনোদন ডেস্ক: বলিউড তারকা আমির খান আজ ৫ জুলাই রোববার দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনেই ঘরোয়া পরিবেশে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমির নিজেই বিয়ের তারিখ নিশ্চিত করেন। তিনি জানান, এটি হবে একেবারেই ছোট পরিসরের পারিবারিক আয়োজন এবং সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

জানা গেছে, দুই পরিবারের সদস্য এবং অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া অনুষ্ঠানে অন্য কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কোনো জাঁকজমকপূর্ণ সংবর্ধনারও আয়োজন রাখা হয়নি।

এই বিয়ের আরেকটি বিশেষ দিক হলো, আমিরের সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তার সুসম্পর্ক। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিবারের সদস্যদের পাশাপাশি আগের সংসারের সন্তানরাও এই বিশেষ দিনে উপস্থিত থাকতে পারেন।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রিনা দত্ত ও পরে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। বিচ্ছেদের পরও দুজনের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি।

অন্যদিকে, গৌরী স্প্র্যাটেরও এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারের একটি সন্তান রয়েছে। দুই পরিবারের সন্তানদের উপস্থিতিতে নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন এই তারকা জুটি।

বিয়ের আগে এক ভিডিও বার্তায় আমির বলেন, বড় আয়োজনের চেয়ে পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়াই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। নতুন জীবনের জন্য তিনি ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও শুভকামনাও কামনা করেন।

সূত্র: ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩