• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৭:৫১ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

রকস্টার নিয়ে নেতিবাচক প্রচারণার অভিযোগ শাকিব খানের

৫ জুন ২০২৬ দুপুর ০২:৫৫:২৮

রকস্টার নিয়ে নেতিবাচক প্রচারণার অভিযোগ শাকিব খানের

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তিপ্রাপ্ত রকস্টার সিনেমাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা নেতিবাচক প্রচারণা এবং তথাকথিত ফিল্ম পলিটিকস নিয়ে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার অভিযোগ, সিনেমা মুক্তির পর পরিকল্পিতভাবে শুধুমাত্র নেতিবাচক প্রতিক্রিয়াগুলো প্রচার করা হয়েছে, অথচ ইতিবাচক মতামতগুলো আড়ালে রাখা হয়েছে।

৫ জুন বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় অবস্থিত স্টার সিনপ্লেক্সে রকস্টার সিনেমার প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শাকিব খান বলেন, একটি সিনেমা মুক্তির পর ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়াই আসতে পারে। তবে রকস্টারের ক্ষেত্রে প্রথম দিন থেকেই শুধু নেতিবাচক রিভিউগুলো বেছে বেছে প্রচার করা হয়েছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘শুধু নেগেটিভ রিভিউ কেটে কেটে প্রচার করা হলো। এই আক্ষেপটা কার প্রতি? আমার প্রতি, প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি, নির্মাতার প্রতি নাকি পুরো বাংলা সিনেমার প্রতি তা আমি বুঝতে পারিনি।’

অভিনেতার দাবি, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বাংলা চলচ্চিত্রের অগ্রগতি দেখতে চায় না। নতুন ধরনের গল্প, নির্মাণশৈলী ও উপস্থাপনা নিয়ে কোনো সিনেমা এগিয়ে এলে সেটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়।

তিনি বলেন, দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করা হলেও একটি পক্ষ এখনো চলচ্চিত্রকে পুরোনো ধ্যান-ধারণার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। তবে এসব বিষয়কে তিনি দীর্ঘদিনের ক্যারিয়ারের স্বাভাবিক অংশ হিসেবেই দেখেন।

ফিল্ম পলিটিকসের প্রসঙ্গে শাকিব খান বলেন, প্রায় ২৭ বছরের ক্যারিয়ারে শুরু থেকেই বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন তিনি।

তিনি বলেন, ‘ক্যারিয়ারের প্রথম বছর থেকেই আমি পলিটিকসের শিকার। তবে আমি এটাকে শিকার বলি না। আমার কাছে মনে হয়, পাহাড়ের চূড়ায় উঠতে যেমন কষ্ট করতে হয়, তেমনি সেখানে টিকে থাকতেও সংগ্রাম করতে হয়। এটা আমাদের ক্যারিয়ারেরই অংশ।’

সব ধরনের সমালোচনা ও বিতর্কের মধ্যেও দর্শকদের সাড়া পাওয়ার দাবি করে এই অভিনেতা বলেন, সিনেমা মুক্তির দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি বেড়েছে। তার মতে, ভালো কাজ শেষ পর্যন্ত দর্শকের সমর্থন অর্জন করেই থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬


বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭