বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী মারা গেছেন। তিনি হাস্যরসাত্মক ভিডিও বানাতেন। আদরের পোষ্য ‘সুন্দরী’র বিভিন্ন গল্প শোনাতেন তিনি। গরু, কুকুরসহ বিভিন্ন প্রাণীকে ঘিরে তৈরি করা সেই ভিডিওগুলো দর্শক পছন্দ করতো। সায়নী চক্রবর্তীর আকস্মিক মৃত্যুর খবর এখন নাড়িয়ে দিয়েছে তার অনুসারীদের।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আত্মহত্যা করেছেন এই তরুণ ভ্লগার। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সায়নীর গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছিল। জীবনের এই বিশেষ মুহূর্তের ছবিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। হাসিখুশি সেই পোস্টের কয়েক দিনের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করেননি।
শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সায়নী। সম্পর্কের টানাপোড়েনও তার মানসিক চাপে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
সায়নী ও তার মা মলি চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ। মা-মেয়ের যৌথ পেজের পাশাপাশি আলাদা পেজও ছিল তাদের। মৃত্যুর একদিন আগেও তাদের পেজে পোষ্য ‘সুন্দরী’কে নিয়ে নতুন ভিডিও প্রকাশ করা হয়।
২৮ মে বৃহস্পতিবার সকালেও মলি চক্রবর্তীর পেজে কিছু ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে পোষ্যদের দেখা গেলেও সায়নী ছিলেন না। কয়েক ঘণ্টা পরই সায়নীর মৃত্যুর খবর।
মেয়ের মৃত্যু নিয়ে এখনো প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মলি চক্রবর্তী। সায়নীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার অনুসারীরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available