• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:২৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

দ্বিতীয়বার বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত অভিনেতা চাষী আলম

২২ মে ২০২৬ বিকাল ০৩:০৭:৩৩

দ্বিতীয়বার বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত অভিনেতা চাষী আলম

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেতা চাষী আলম দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। প্রথম সন্তানের জন্মের প্রায় দুই বছর পর আবারও পুত্র সন্তানের বাবা হলেন এই অভিনেতা।

২০ মে বুধবার রাতে রাজধানীর কাফরুলের একটি হাসপাতালে চাষী আলমের স্ত্রী তুলতুল ইসলাম দ্বিতীয় সন্তানের জন্ম দেন। পরিবার সূত্রে জানা গেছে, মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন।

সুখবরটি গণমাধ্যমে নিশ্চিত করে চাষী আলম বলেন, ‘মা ও ছেলে দু’জনই ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সন্তান জন্মের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন তিনি। একটি পোস্টে অভিনেতা লেখেন, ‘আলহামদুলিল্লাহ্ দ্বিতীয়।’

পারিবারিক আয়োজনে ২০২৩ সালের ২৫ আগস্ট বিয়ে করেন চাষী আলম ও তুলতুল ইসলাম। এর এক বছর পর, ২০২৪ সালের ১০ জুলাই তাদের প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। প্রথম সন্তানের বয়স দুই বছরে পৌঁছানোর আগেই দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন এই দম্পতি।

নতুন অতিথির আগমনের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। পাশাপাশি শুভকামনা জানিয়েছেন সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীরাও।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮