• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫০:৪৮ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

১৩ বছরের সংসারে ইতি

তৃতীয় বিয়েও টিকল না অভিনেতা-উপমুখ্যমন্ত্রী পবনের

১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৭:০৯

তৃতীয় বিয়েও টিকল না অভিনেতা-উপমুখ্যমন্ত্রী পবনের

অনলাইন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের ব্যক্তিজীবনে বড় পরিবর্তন। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রী আন্না কোনিডালার সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পবন ও আন্না।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ নভেম্বর রাতে পবনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিবৃতিটি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিবৃতিতে পবন ও আন্না জানান, একসঙ্গে জীবনের দীর্ঘ একটি সময় কাটানোর পর এবার আলাদা পথে এগিয়ে যেতে চান তারা। তবে দাম্পত্য সম্পর্কের অবসান হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। সন্তানদের অভিভাবক হিসেবে দায়িত্বও পালন করবেন দুজন। তাদের সন্তানদের সুখ ও সুস্থতাই থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

হুমায়ূন আহমেদের গল্প ও গান নিয়ে মঞ্চে আসছে ‘চাঁদনী পসরে’

কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিবৃতিতে কোনো ব্যাখ্যা দেননি পবন কিংবা আন্না। একই সঙ্গে ব্যক্তিগত বিষয়টি নিয়ে অযাচিত আলোচনা না করে তাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন তারা।

২০১৩ সালে রুশ নাগরিক আন্না কোনিডালাকে বিয়ে করেন পবন কল্যাণ। তাদের সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

আন্নার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত কার্যকর হলে এটি হবে অভিনেতার তৃতীয় দাম্পত্য জীবনের সমাপ্তি।

আরও পড়ুন

সঞ্চালককে ‘বিয়ের পর বেডরুম’র গল্প শোনালেন কিয়ারা

এর আগে ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন পবন। সেই সম্পর্কের অবসানের পর ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইয়ের সঙ্গে ঘর বাঁধেন তিনি। ওই সংসারেও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এর পরের বছর আন্নাকে বিয়ে করেন এই অভিনেতা।

ব্যক্তিজীবনের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পবন কল্যাণ।

২০১৪ সালে জনসেনা পার্টি প্রতিষ্ঠা করেন তিনি। ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে তার দল জোটের অংশ হিসেবে উল্লেখযোগ্য সাফল্য পায়। পরে একই বছরের জুনে অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন পবন। তিনি অভিনেতা চিরঞ্জীবী ও নাগেন্দ্র বাবুর ছোট ভাই।

আরও পড়ুন

অবশেষে জল্পনার অবসান, পারশার জীবনসঙ্গী ব্লগার আসাদ নূর-ই

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ
১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১২:০৬